অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নেতাকর্মীদের গ্রেফতারে জামায়াতের প্রতিবাদ

ঢাকা : বরিশাল মহানগর সেক্রেটারি জহির উদ্দিন মুহাম্মাদ বাবরসহ সারাদেশে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে ডা. শফিক বলেন, “মঙ্গলবার বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি জহির উদ্দিন মুহাম্মাদ বাবর এবং চট্টগ্রামের চান্দনাইশ উপজেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলামসহ সারাদেশে জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ প্রায় আড়াইশত লোককে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যায়ভাবে গ্রেফতার এবং জয়পুরহাটে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বাড়ি-ঘরে পুলিশের ব্যাপক হামলা এবং ভাঙচুরের ঘটনার আমি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, গণগ্রেফতার এবং জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনার মধ্য দিয়ে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবৈধভাবে ব্যবহার করে সারা দেশে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী তাণ্ডব চালাচ্ছে। নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে নিয়ে এবং বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে জনগণের আন্দোলন কখনো দমন করা যায় না। সরকার আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে অবৈধভাবে ব্যবহার করে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছে।’’

বরিশাল মহানগর সেক্রেটারিসহ গ্রেফতারকৃত সকলকে অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নেতাকর্মীদের গ্রেফতারে জামায়াতের প্রতিবাদ

আপডেট টাইম : ০৩:৪০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০১৫