অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

কৌশলগত স্বার্থের জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ : বার্নিকাট

ঢাকা : ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট বলেছেন, কৌশলগত স্বার্থের জন্য যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশকে অংশীদার হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র।

বুধবার ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বি-পক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করণ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বেলা সাড়ে ১২টায় রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ(অ্যামচেম) এ আলোচনা সভাটির আয়োজন করে।

এতে অ্যামচেম সভাপতি আফতাব-উল-ইসলাম, ব্যবসায়ী নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতিনিধি হিসেবে আমার প্রতি নির্দেশনা পরিষ্কার। আর তা হলো, ১৬ কোটি মানুষের এ দেশকে অর্থনৈতিকভাবে আরো এগিয়ে নেয়া এবং অর্থনৈতিক সম্পর্ককে আরো জোরদার করা।

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে উদার ভূমিকা, আঞ্চলিক নিরাপত্তা ও সহিষ্ণুতার মডেল হিসাবে বাংলাদেশের অবদান বিশ্বে প্রশংসনীয় হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রদূত বলেন, ক্রমবর্ধমান ক্রয়ক্ষমতাসম্পন্ন একটি শক্তিশালী ভোক্তার বাজার রয়েছে এদেশে। এটি এমন একটি দেশ যেখানে ব্যবসা সফল হয়। আমি বিশ্বাস করি ভবিষ্যতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতে আরো আগ্রহী হয়ে উঠবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বর্তমানে ৬০০ কোটি ডলার। বছরে ৫০০ কোটি ডলারের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি করে বাংলাদেশ। দ্বিপক্ষীয় এ বাণিজ্য আরো সম্প্রসারণের লক্ষ্যে ঢাকায় দায়িত্ব পালনকালে আমি ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতা চাইব।

বার্নিকাট বলেন, আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করেছে। এ খাতে বেশিরভাগই নারীরা কাজ করে। অর্থনৈতিক উন্নয়নের সাথে সামাজিক উন্নয়ন অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে মার্কিন এ রাষ্ট্রদূত উল্লেখ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

কৌশলগত স্বার্থের জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ : বার্নিকাট

আপডেট টাইম : ০৬:০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০১৫