পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সঞ্চয়পত্রের ওপর সুদের হার কমানো হচ্ছে

ঢাকা : জাতীয় সঞ্চয়পত্রের ওপর দেয়া সুদের হার ১ জুলাই থেকে কমানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম। ২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী এমন প্রস্তাব করবেন বলে তিনি এক অনুষ্ঠানে জানান।

বুধবার বিকেলে ব্যবসায়ীদের সংগঠন ডিসিসিআই মিলনায়তনে বিল্ড ‘বিজনেস কনফিডেন্টস সার্ভে-২০১৫’ শীর্ষক জরিপের ফল প্রকাশের জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডব্লিউটিওর মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী।

বর্তমানে দেশে দশ প্রকার সঞ্চয়পত্র রয়েছে। যার সর্বোচ্চ সুদের হার বছরে ১৩.১৯ শতাংশ।

আবুল কাশেম বলেন, ব্যাংকের সুদের হার নির্ধারণ করেন ব্যাংকাররা। এখানে বাংলাদেশ ব্যাংকের তেমন কিছু করার নেই। ব্যবসায়ীরা উদ্যোগ নিলে সুদের হার কমানো সম্ভব। কারণ ব্যবসায়ীরাই ব্যাংকের মালিক। তবে বর্তমানে সুদের হার কিছুটা কমছে। আশা করছি, আগামীতে আরও কমবে।

এসময় তিনি আরো বলেন, আমাদের বড় চিন্তার বিষয় দুর্নীতি।

দেশে বিনিয়োগ কম হওয়া, ব্যাংকে অলস টাকার পরিমাণ বৃদ্ধি ও ঋণ বিতরণের হার কমে যাওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলো সুদের হার কমিয়ে দেয় এবছর। পাশাপাশি শেয়ার বাজারে বিনিয়োগ করেও লাভ না পাওয়ায় সঞ্চয়পত্রের দিকে বিনিয়োগ বেড়ে যায় সম্প্রতি। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে অর্থনীতিবিদরা। সরকারেরও বাজেট ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কায় আগামী বাজেট থেকে তাই সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সঞ্চয়পত্রের ওপর সুদের হার কমানো হচ্ছে

আপডেট টাইম : ০২:৪৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০১৫