অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

টেলিটক নয়, প্রতিমন্ত্রী ফোন করেছিলেন বিটিসিএলে

ঢাকা : গ্রাহকদের অভিযোগের সত্যতা জানতে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক পরিচয় গোপন করে বিটিসিএলে ফোন করেছিলেন বলে দাবি করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক।

বৃহস্পতিবার ডাক এবং টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে গ্রাহক সেবা নিয়ে আলোচনার এক পর্যায়ে প্রতিমন্ত্রী টেলিটকের গ্রাহক সেবা কেন্দ্রে ফোন করেন বলে তিনি নিজেই শীর্ষ নিউজের কাছে তা স্বীকার করেন।

সংসদীয় কমিটির সভাপতি ইমরান আহমেদের সভাপতিত্বে ওই বৈঠকে কমিটির সদস্যরা ছাড়াও টেলিটক ও বাংলাদেশ বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।

বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা বলেন, টেলিটকের কাস্টমার কেয়ারের একজন প্রতিনিধির সঙ্গে প্রতিমন্ত্রীর কথা হয়। তবে নিজের সমস্যার কথা জানানোর পরও কোনো সমাধান তিনি পাননি।

এরপর প্রতিমন্ত্রী পলকের সঙ্গে কথা বলা হলে তিনি এর সত্যতা স্বীকার করে বলেন, “আমরা চাই সরকারি প্রতিষ্ঠান হিসেবে টেলিটক অন্যান্য বেসরকারি অপারেটরদের মতো সেবামুখী হোক। এজন্য বাস্তব অবস্থাটা সরাসরি দেখাতেই ফোন দিয়েছিলাম।”

ওই সংবাদ প্রকাশের পর টেলিটকের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, “মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় নাম-পরিচয় গোপন করে টেলিটকের কাস্টমার কেয়ারে নয়, বিটিসিএলের কাস্টমার কেয়ারে ফোন করেছিলেন।”

ওই বৈঠকে উপস্থিত টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ একই দাবি করে বলেন, “প্রতিমন্ত্রী মহোদয় তো উল্টো আমাদের আমাদের প্রশংসা করেছেন।”

প্রতিমন্ত্রী পলক বলেন যে, বিটিসিএল কল সেন্টারে ফোন দিয়েও তার টেলিটকের মতোই অভিজ্ঞতা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

টেলিটক নয়, প্রতিমন্ত্রী ফোন করেছিলেন বিটিসিএলে

আপডেট টাইম : ০২:৫১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০১৫