অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ইয়েমেনে কর্মরত আরো ১৩৬ বাংলাদেশি উদ্ধার

ঢাকা : ইয়েমেনে কর্মরত আরো ১৩৬ জন বাংলাদেশিকে উদ্ধার করে আফ্রিকার দেশ জিবুতিতে স্থানান্তর করা হয়েছে। যাদের মধ্যে ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। আগামী ২০ এপ্রিল বাংলাদেশ বিমানের বিশেষ ব্যবস্থাপনায় উদ্ধার হওয়া দলটি ঢাকার উদ্দেশে রওনা দেবে।

বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ভারত সরকারের সহায়তায় একটি নৌবাহিনীর জাহাজের মাধ্যমে ১৩৬ জন বাংলাদেশিকে ইয়েমেনের আল হুদাইদা শহর থেকে জিবুতিতে নিরাপদ স্থানে নিয়ে যায় বাংলাদেশ সরকার। জিবুতিতে পৌঁছলে কুয়েতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উদ্ধার হওয়াদের রিসিভ করেন।

বাংলাদেশিদের ইয়েমেনের বিভিন্ন শহর থেকে আফ্রিকার দেশ জিবুতিতে নিয়ে আসা এবং জিবুতি থেকে বাংলাদেশে পৌঁছানো পর্যন্ত সকল খরচ এমনকি বাংলাদেশিদের খাওয়া ও বিভিন্ন স্থানে রাত্রিযাপনের খরচও বাংলাদেশ সরকার বহন করছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেন, ‘ইয়েমেন থেকে ১৩৬ জন বাংলাদেশিকে জিবুতিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তারা ৩/৪ দিনের মধ্যে বাংলাদেশে ফিরে আসবেন।’

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, কয়েক দফায় ৪৯৬ জন বাংলাদেশীকে জিবুতিতে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। যার মধ্যে ৪৭৬ জন ভারতীয় নৌবাহিনীর জাহাজ এবং ২০ জন এয়ার ইন্ডিয়ার মাধ্যমে ইয়েমেন থেকে জিবুতিতে পৌঁছান।

বাংলাদেশ সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ইয়েমেনে ৫০০ জনের কিছু বেশি বাংলাদেশি রয়েছে।

অসমর্থিত সূত্রে জানা গেছে, ইয়েমেনে প্রায় ৩০০০ বাংলাদেশি কর্মরত। এরা সবাই তেলক্ষেত্র, মাছ ধরার জাল বানানোর কারখানা, হাসপাতাল পরিষ্কার, সমুদ্রে মাছ ধরাসহ বিভিন্ন পেশার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ইয়েমেনে কর্মরত আরো ১৩৬ বাংলাদেশি উদ্ধার

আপডেট টাইম : ০৩:১৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০১৫