অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

গণসংযোগের সময় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী গ্রেফতার

ঢাকা : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও প্রবীণ রাজনীতিবিদ এ এল এম কাওছার আহম্মেদকে গণসংযোগের সময় গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাকে মিরপুর মডেল থানাধীন মধ্যপাইকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিরপুর থানা বিএনপির সহসভাপতি কাওছার ঢাকা উত্তরে ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাওছার আহম্মদের নামে নাশকতার পাঁচটি মামলা রয়েছে। যেসব মামলার প্রত্যেকটিতেই তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

গ্রেফতারের সময় তিনি নির্বাচনী জনসংযোগে ছিলেন বলে তার কর্মী সমার্থকরা জানিয়েছেন। আরিফুল ইসলাম নামে বিএনপির এক কর্মী শীর্ষ নিউজকে জানান, মধ্যপাইকপাড়া বড় মসজিদ থেকে আসরের নামাজ পড়ে কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর সময় পুলিশ তাকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়।

বিএনপি নেতা কাওছার আদর্শ ঢাকা আন্দোলনের মনোনীত প্রার্থী। এই ব্যানারেই সিটি নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।

কাওছারকে গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃর্শত মুক্তি দাবি করেছেন আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ এবং সদস্য সচিব শওকত মাহমুদ।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

গণসংযোগের সময় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী গ্রেফতার

আপডেট টাইম : ০৩:২৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০১৫