অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

বগুড়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

বগুড়া : বগুড়ায় দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে রিফাত (২০) নামের এক মোটর সাইকেল আরোহী মারা গেছে। নিহত রিফাত বগুড়া শহরের কৈগাড়ী পূর্বপাড়ার লিটন মিয়ার পুত্র।

শনিবার সকাল পৌনে ৭টায় শহরের গোহাইল রোডে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, নিহত মোটর সাইকেল আরোহী রিফাত ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে ছোট বোনকে নামিয়ে দিয়ে বাসায় ফিরছিল। সকাল পৌনে ৭টার দিকে গোহাইল রোডের মিশন হাসপাতালের সামনে যাওয়ার পর সে রাজশাহীগামী আগমনী পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করে সামনে যাওয়ার চেষ্টা করলে সামনে থেকে একটি যাত্রীবাহী রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী ও রিকশার যাত্রীরা রাস্তার দুই পাশে ছিটকে পড়ে। এসময় দ্রুতগামী বাসটি মোটর আরোহীর ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়।

রিকশা চালক ইসহাক আলী এবং রিকশার দু’জন যাত্রী সামান্য আহত হয়েছেন।

বগুড়া সদর থানার সাব ইন্সপেক্টর সাকিউল ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

বগুড়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

আপডেট টাইম : ০৪:৪২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০১৫