পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

একজন মায়াবতী নারীর স্বামী হওয়ার চেষ্টা করেন : শাওন

ঢাকা : ঢাবি এলাকায় নারীদের শ্লীলতাহানিকারকদের উদ্দেশে প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেছেন- এই ধরনের খারাপ মন-মানসিকতা লালনকারীদের হাত জোর করে অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই হন, বন্ধু হন, ভালো লাগলে প্রেমিক হওয়ার চেষ্টা করেন অথবা একটা মায়াবতী নারীর স্বামী হওয়ার চেষ্টা করেন এবং বাবা হওয়ার চেষ্টা করেন। লম্পট হবেন না।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘তারুণ্য আর একবার রুখে দাঁড়াও এই শহরে পুরুষ নামের নপুংসকদের বিরুদ্ধে, নারী নিগৃহের বিরুদ্ধে হোক প্রতিবাদ’ শীর্ষক মানববন্ধনে টিএসসিতে নারীর শ্লীলতাহানির বিষয়ে বাংলা কথা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী এবং অভিনেত্রী মেহের আফরোজ শাওন এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন।

শাওন বলেন, ‘আমাদের নিজেদের বিবেক জাগ্রত করার অনেক চেষ্টা করি, কিন্তু হয়না। জাতিগতভাবে একটা সমস্যা। এই ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি। যাতে করে কেউ ভবিষ্যতে এই ধরনের কাজ না করতে পারে।’

আবৃত্তিকার শিমুল মোস্তফা বলেন, ‘আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। ১৯৭১ সালে নারী নির্যাতনের জন্য যদি ফাঁসি হয়, তাহলে এরাও এক ধরনের রাজাকার। এদেরকে কেন ফাঁসি দেয়া হবেনা? ১৯৭১ সালের নারী নির্যাতনকারীদের এক চোখে দেখা হবে আর এদেরকে অন্য চোখে দেখা হবে তা হবে না। যুদ্ধকালীন সময়ে অনেক কিছু ঘটতে পারে। কিন্তু স্বাধীন দেশে এ ধরনের ঘটনা, এটা একেবারে মেনে নেয়া যায়না।’

অভিনেত্রী কল্যাণ কোরাইয়া বলেন, ‘এই ধরনের ঘটনা চিন্তা করলে আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। কারণ আমার ঘরেও মা বোন আছে। পুরুষ মানুষ নারীদের নিরাপত্তা দেবে। এই ধরনের অপরাধীদের ফাঁসিতেও আমি সন্তুষ্ট না।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিম এমপি, অভিনেতা শাহরিয়ার নাদিম জয়, অভিনেত্রী সাবেরী আলম প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

একজন মায়াবতী নারীর স্বামী হওয়ার চেষ্টা করেন : শাওন

আপডেট টাইম : ০৩:৩৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০১৫