
যশোর : যশোরের সদর উপজেলার বোর্ড ক্লাব-কলাবাগান এলাকায় আতাউর রহমান (৩২) নামে এক ছেলে গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার রাতে দুর্বৃত্তরা তাকে আহত অবস্থায় ফেলে যায়। সদর উপজেলার নূরপুর গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট ফিরোজ হায়দারের ছেলে আতাউর।
কলাবাগান এলাকায় আহত আতাউরের একটি দোকান রয়েছে।
কোতোয়ালী মডেল থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কলাবাগান এলাকায় ছুরিকাঘাতে আহত অবস্থায় পড়ে থাকা আতাউর নামে এক যুবককে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। বিষয়টি জানার পরে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল কালাম আজাদ জানায়, অজ্ঞান অবস্থায় এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দুই হাতে ছুরিকাঘাতের চিহ্ন এবং গলায় ছিদ্র রয়েছে। তবে এটা গুলি নাকি ছুরিকাঘাত তা স্পষ্ট নয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলার খবর ডেস্ক : 











