অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বেজপাড়ায় হাতবোমা বিস্ফোরণ, আওয়ামী লীগ নেতা আহত

যশোর : যশোর শহরের বেজপাড়ায় অন্তত ৮ থেকে ১০টি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মহসিন (২৫) নামে এক আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেজপাড়া চিরুনীকল এলাকার শান্তি কমিটির (এলাকাবাসীর নিরাপত্তার জন্য গঠিত কমিটি) অফিসের পাশে এ ঘটনা ঘটে।

আহত মহসীন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে এবং গত নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। তিনি বেজপাড়া আনছার ক্যাম্প এলাকার বাসিন্দা। তবে কি কারণে, কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেননি ওসি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মহসীন হোসেন শান্তি কমিটির অফিসের সামনে বসে ছিলেন। এ সময় তার রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করলে তিনি গুরুতর আহত হয়।

পরবর্তীতে একই এলাকায় আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে অন্তত আট থেকে দশটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে গোটা এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাতবোমায় আহত যুবককে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বেজপাড়ায় হাতবোমা বিস্ফোরণ, আওয়ামী লীগ নেতা আহত

আপডেট টাইম : ০৬:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০১৫