পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

হজ এজেন্সির শর্ত শিথিল করলো সৌদি সরকার

বাংলার খবর২৪.কম: 500x350_24db5d5182977383417ac0d9ee9f90d7_e1b09xw8-e1408882063706হজ পালনের সৌদি সরকারের হজের নতুন নিয়মে যে সমস্যা ছিল তার সমাধান হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
রোববার সচিবালয়ে ২০১৪ সালের হজযাত্রী পরিবহন কার্যক্রম তদারকি, সমন্বয়, নির্বিঘ্ন ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে হজযাত্রী পরিবহন বিষয় সংক্রান্ত সভায় তিনি এ দাবি করেন।
ধর্মমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর নির্দেশে সৌদি আরবে গিয়েছি। তাদের নতুন নিয়মের কারণে বাংলাদেশের হাজিদের যে সমস্যা দেখা দিয়েছে তার সমাধান হয়েছে। ব্যাংক হিসাবের মাধ্যমে বাধ্যতামূলকভাবে বাড়ি ভাড়ার যে নিয়ম করেছে তা এ বছরের জন্য শিথিল করেছে সৌদি হজ কর্তৃপক্ষ।’
যদিও আগামী ২৭ আগস্ট থেকে হ্জ ফ্লাইট শুরুর কথা বাংলাদেশ বিমানের। শর্ত শিথিলে দেরি হওয়ায় ব্যাংক হিসাবের জটিলতায় এতদিন বাড়ি ভাড়া করতে পারেনি এজেন্সিগুলো। শেষ সময়ে তা কতটা সম্ভব হবে তা এখনো প্রশ্ন রয়ে যাচ্ছে। তবে দেরিতে এ শর্ত শিথিল হলেও হাজিদের কোন সমস্যা হবেনা বলে দাবি করেছেন বেসামরিক বিমান মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বৈঠক সম্পর্কে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের জানান, ‘২০১৩ সালের হজযাত্রী পরিবহনের অভিজ্ঞতার আলোকে ২০১৪ সালের হজযাত্রী পরিবহন আরেও সুষ্ঠু, নির্বিঘ্ন ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করা প্রয়োজন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোয়াল্লেম ফি জমার ভিতিএত ২০১৪ সালে মোট হজ্জযাত্রীর সংখ্যা ৯৮ হাজার ৭৫৭ জন। এর মধ্যে সরকারী ব্যবস্থাপনায় ১৫শ’ এবং বেসরকারী ব্যবস্থাপনায় ৯৭ হাজার ২৫৭ জন।’
বৈঠকে এজেন্টদের বিভিন্ন তথ্যা সম্বলিত তালিকা এবং বিতরণকৃত টিকেটের সংখ্যা, টিকেট বিক্রির সর্বোচ্চ সিলিং নির্ধারণ, দ্বিখণ্ডিত টিকেট নিষিদ্ধ, হ্জ টাস্কফোর্স-২০১৪ প্রতিবেদন, সর্ট পেকেজ, ব্যাগেজ/ লাগেজ হারানো বিষয়, জমজম পানি পরিবহন এবং সিটি চ্যাক ইন বিষয়ে আলোচনা হয়েছে।
এসময় বেসামরিক বিমান, ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ হজ এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

হজ এজেন্সির শর্ত শিথিল করলো সৌদি সরকার

আপডেট টাইম : ০২:৪৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০১৪