অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

প্রিয়াঙ্কাকে শাহরুখের বিয়ের প্রস্তাব!

সম্প্রতি ১৫ বছর আগের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর আবারও আলোচনায় এসেছেন শাহরুখ-প্রিয়াঙ্কা। প্রকাশিত ভিডিওতে শাহরুখ প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। অবশ্য স্রেফ মজা করেই প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কিং খান। তার পরও বিষয়টি নিয়ে অনলাইনে হইচই পড়ে গেছে।

২০০০ সালের ঘটনা। তখনো বলিউডে যাত্রা শুরু হয়নি প্রিয়াঙ্কা চোপড়ার। সে বছর বিশ্বসুন্দরী খেতাব পান তিনি। প্রতিযোগিতার আসরে বিচারকদের মধ্যে ছিলেন শাহরুখ খান। প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বে শাহরুখ ঘুরিয়ে-পেঁচিয়ে প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেন।

প্রশ্নোত্তর পর্বে প্রিয়াঙ্কাকে শাহরুখ জিজ্ঞেস করেন, তাঁর মতো অভিনেতা, আজহারউদ্দিনের মতো খেলোয়াড় এবং সরোভস্কি জুয়েলারির মালিকের মতো শৈল্পিক ব্যবসায়ীর মধ্যে কাকে বিয়ে করার জন্য বেছে নেবেন প্রিয়াঙ্কা। শাহরুখ এও বলেন, তাঁকে বিয়ে করার জন্য রাজি হলে অন্য দুই বিচারক (আজহারউদ্দিন ও সরোভস্কি জুয়েলারির মালিক) বিচারকাজে পক্ষপাতিত্ব করবেন না। এভাবে ঘুরিয়ে-পেঁচিয়ে প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেন ‘বলিউড বাদশাহ’।

প্রসঙ্গত, ২০১১ সালে ‘ডন ২’ ছবি মুক্তি পাওয়ার পর শাহরুখ এবং প্রিয়াঙ্কার ঘনিষ্ঠতা নিয়ে নানা কেচ্ছা-কাহিনি চাউর হয়। দুজনের ঘনিষ্ঠতার এসব খবরে প্রচণ্ড চটে যান শাহরুখের স্ত্রী গৌরী খান। এমনকি তাঁদের দীর্ঘদিনের সাজানো সংসারে অশান্তিও নেমে আসে। ভবিষ্যতে প্রিয়াঙ্কার সঙ্গে এক ছবিতে অভিনয় করতে পারবেন না-শাহরুখের ওপর এমন অলিখিত নিষেধাজ্ঞাও জারি করেন গৌরী। পরবর্তী সময়ে শাহরুখ-প্রিয়াঙ্কার দূরত্ব বাড়তে থাকে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

প্রিয়াঙ্কাকে শাহরুখের বিয়ের প্রস্তাব!

আপডেট টাইম : ০৩:১৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০১৫