পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌকায় বাংলাদেশিও ছিল

ডেস্ক : ভূমধ্যসাগরে প্রায় ৭০০ জন অভিবাসী নিয়ে ডুবে যাওয়া নৌকাটিতে বাংলাদেশি নাগরিকও ছিল বলে খবর পাওয়া যাচ্ছে।

তবে লিবিয়া উপকূলের কাছে ডুবে যাওয়া ঐ নৌকাটিতে ঠিক কতজন বাংলাদেশি ছিলেন তা এখনও নিশ্চিত নয়।

বার্তা সংস্থা এপির খবরে বলা হচ্ছে, ইটালির সরকারি কৌশুলীরা সিসিলিতে চিকিৎসার জন্য নিয়ে আসা একজন বাংলাদেশির সঙ্গে কথা বলেছেন।

উদ্ধারকৃত ঐ বাংলাদেশি তাদের বলেছেন, ডুবে যাওয়া নৌকায় ৯৫০ জন যাত্রী ছিল, যাদের মধ্যে কয়েকশ’ মানুষকে পাঁচারকারীরা বন্দী করে নিয়ে যাচ্ছিল।

ইটালিয় কর্তৃপক্ষ বলছে, এখনো পর্যন্ত প্রায় ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরো মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে বলে তারা আশা করছেন।

প্রায় বিশটি জাহাজ এবং তিনটি হেলিকপ্টার নিয়ে চলা উদ্ধার অভিযানে সমন্বয় করছে ইটালি।

লিবিয়ার সমুদ্র উপকূল থেকে ১৭ মাইল দূরে শনিবার মধ্যরাতে আফ্রিকা থেকে ৭’শর মতো অভিবাসী নিয়ে নৌকাটি ভূমধ্যসাগরে ডুবে যায়। তাদের গন্তব্য ছিলো ইউরোপের দেশ ইটালি।

এদিকে ভূমধ্যসাগরে টহলের বিষয়ে পরিবর্তন আনার জন্য ইউরোপীয় নেতাদের ওপর চাপ বাড়ছে।

অবৈধভাবে অভিবাসন অনুৎসাহিত করতে ভূমধ্যসাগরে টহল এবং উদ্ধার তৎপরতা কমানোর একটি সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। গতবছর নেয়া ঐ সিদ্ধান্তটি পূনর্বিবেচনা করার জন্য ইইউ নেতাদের ওপর চাপ বাড়ছে।

ইটালিয় প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি বলেছেন, এসপ্তাহের শেষে ইইউ-এর একটি জরুরি বৈঠকের বিষয়ে গুরুত্ব দেয়া প্রয়োজন। আরো কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়ে তাগিদ দিয়েছেন ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদও।

২০১৫ সালের শুরু থেকে এই পর্যন্ত মাত্র কয়েক মাসে অন্তত দেড় হাজার অভিবাসী সাগরে ডুবে মারা গেছে।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌকায় বাংলাদেশিও ছিল

আপডেট টাইম : ০৩:৫১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০১৫