পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মাদারীপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর লাশ উদ্ধার

মাদারীপুর : জেলায় নিখোঁজের দুইদিন পর মেহেদী হাসান (১০) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে শনিবার সে নিখোঁজ হয়। মেহেদী হাসান শিবচর উপজেলার কাঠালবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ছিল। সে একই এলাকার শাহেদ আলী মিয়ার ছেলে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার মিয়া জানান, সকালে ক্ষেতে কাজ করতে এসে কৃষকরা একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শনিবার থেকে ওই স্কুলছাত্র নিখোঁজ ছিল বলে জানান ওসি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মাদারীপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর লাশ উদ্ধার

আপডেট টাইম : ০২:৫২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০১৫