অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

টাঙ্গাইলে জাল টাকার কারখানার সন্ধান, আটক ২

বাংলার খবর২৪.কম:,500x350_a1fc1763c8a4111fb80c9cb78c68300a_Tangail-Jal-Taka-Uddhar-Pic-300x168টাঙ্গাইল : শহরের প্যারাডাইস পাড়ায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাীব-১২ এর একটি দল। এ সময় তিন লাখ ৭২ হাজার ৫শ’ টাকার জাল নোট, দুই হাজার ভারতীয় রুপি, জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ইউনুস আলী ও বিল্লাল নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
রোববার দুপুর ২টায় প্যারাডাইস পাড়ায় অভিযান চালিয়ে পাঁচ তলা ভবনের চতুর্থ তলা থেকে এগুলো উদ্ধার করা হয়।
আটককৃত ইউনুস কুষ্টিয়ার মনির উদ্দিনের ছেলে ও বিল্লাল হোসেন নারায়ণগঞ্জের ফতুল্লার আবু তালেবের ছেলে।
র্যা ব-১২ অতিরিক্ত ডিআইজি জামিল আহম্মেদ বিপিএম জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া থেকে জাল টাকাসহ ইউনুস আলীকে আটক করে র্যা ব। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রোববার দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার প্যারাডাইস পাড়ায় অভিযান চালিয়ে জাল টাকাসহ টাকা তৈরির কারখানার সন্ধান পায় র্যা ব। এ সময় বিল্লাল নামের একজনকে আটক করা হয়। তবে র্যা বের উপস্থিতি টের পেয়ে টাকা তৈরির কারিগর খান মোহাম্মদ ওয়াহেদুজ্জামান মিঠু পালিয়ে যায়।
ঘটনাস্থলে তার ভিজিটিং কার্ড ও একটি আইডি কার্ড পাওয়া যায়। তার ভিজিটিং কার্ডে লেখা রয়েছে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকা ও বাংলাদেশ হিউম্যান রাইটসের পরিচালক ও পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্যের পিএ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

টাঙ্গাইলে জাল টাকার কারখানার সন্ধান, আটক ২

আপডেট টাইম : ০২:৫৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০১৪