অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

খালেদার ক্ষতিগ্রস্ত গাড়ি দেখানো হলো বিদেশিদের

হামলায় ক্ষতিগ্রস্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িসহ বহরে থাকা গাড়িগুলো বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিদের দেখানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ১৬টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরা গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে যান। এ সময় তাঁদের ক্ষতিগ্রস্ত গাড়িগুলো দেখানো হয়।

আজ বিকেল পৌনে চারটার দিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে যান যুক্তরাজ্য, কাতার, পাকিস্তান, ভারত, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, সৌদি আরব, জাপান, কানাডাসহ ১৬টি দেশের ঢাকা দূতাবাসের প্রতিনিধিরা। তাঁরা সেখানে হামলায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলো দেখেন এবং বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন। তবে খালেদা জিয়া বৈঠকে ছিলেন না।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।

তবে বৈঠকের বিষয়ে কোনো পক্ষ থেকেই কিছু জানানো হয়নি।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারে নেমে গতকাল সোমবার কারওয়ান বাজার এলাকায় হামলার মুখে পড়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

খালেদার ক্ষতিগ্রস্ত গাড়ি দেখানো হলো বিদেশিদের

আপডেট টাইম : ০৪:১৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০১৫