অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সিলেটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

,সিলেট : সিলেট নগরীর টিলাগড় ইকোপার্কে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুবৃত্তরা। আহত ইশতিয়াক আহমদ চৌধুরীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে অস্ত্রোপচার চলছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। ইশতিয়াক চৌধুরী সিলেট মহানগর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্য ও জেলা ছাত্রলীগ নেতা।

জানা গেছে, ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমদ চৌধুরী মোটর সাইকেলযোগে টিলাগড় ইকোপার্কের ভেতর দিয়ে যাচ্ছিলেন। এসময় দুইটি মোটর সাইকেলে ৪ জন যুবক এসে তার গতিরোধ করে জিজ্ঞেস করে সে ছাত্রলীগ করে কি-না।

এর পরপরই ওই চার যুবক দা দিয়ে কোপ দিলে কোপটি তার হাতে পড়ে। দৌঁড়ে পালানোর সময় যুবকরা তার পিঠেও কোপ মারে। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিলেট মহানগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সিলেটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেট টাইম : ০৩:০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০১৫