অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

পুঠিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের শিকার, ধর্ষককে গণপিটুনি

রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় নবম শ্রেণি পড়–য়া এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কানাইপাড়া-হলহলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ধর্ষণের অভিযোগে সুজন আলী (২৮) নামের এক যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সুজন পাশ্ববর্তী নাটোরের বনপাড়া এলাকার নরুল মুন্সির ছেলে।

বুধবার দুপুরে পুঠিয়া থানায় সুজন ও তার সহযোগী হলহলিয়া গ্রামের জব্বার আলীর ছেলে আনোয়ার হোসেনকে আসামি করে মামলা দায়ের করেছেন ওই ছাত্রী নিজেই। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ওসিসিতে পাঠিয়েছে পুলিশ।

অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি পড়–য়া ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। পথে ওই যুবক তাকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে পাশ্ববর্তী ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় ওই ছাত্রীর আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ধরে তাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডাক্তারী পরীক্ষার জন্য ওই ছাত্রীকে বুধবার দুপুরের পরে রামেক ওসিসিতে পাঠানো হয়েছে। এছাড়া তার দায়ের করা মামলায় অভিযুক্ত সুজনকেও আদালদের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

তিনি আরো জানান, বড়াইগ্রাম থানায় একটি হত্যাসহ একাধিক মামলার আসামি সুজন। গ্রেফতার এড়াতে ওই গ্রামে গত কয়েক মাস যাবত এক নিকট একআত্মীয়র বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

পুঠিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের শিকার, ধর্ষককে গণপিটুনি

আপডেট টাইম : ০৪:৩৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০১৫