অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ছাত্রদল নেতাদের সাথে বৈঠক করেছেন খালেদা জিয়া

বাংলার খবর২৪.কম:500x350_7e42fee629445fbfe31c12b8d97247c5_1408893519===+++ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রবিবার রাত ৮টার দিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ শতাধিক নেতা অংশ নিয়েছেন।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ ছাত্রদলের সাবেক নেতারাও বৈঠকে উপস্থিত রয়েছেন।

জানা গেছে, ভবিষ্যত আন্দোলনের জন্য দলকে প্রস্তুত করতে ও সাংগঠনিক কমিটি পুনর্গঠন নিয়ে নেতাদের সাথে মতবিনিময় করছেন বেগম খালেদা জিয়া। সেই সাথে আগামী দিনে সরকার পতন আন্দোলনে ছাত্র নেতাদের বিভিন্ন দিক নির্দেশনাও দেবেন তিনি।

এর আগে গত ২০ আগস্ট ছাত্রদল নেতাদের নিয়ে প্রথম দফায় মতবিনিময় করেন খালেদা জিয়া। ওইদিন প্রায় ৪ ঘন্টাব্যাপী মতবিনিময়ের এক পর্যায়ে অনুষ্ঠান মুলতবি করে ২৪ আগস্ট (রবিবার) অনুষ্ঠানের পরবর্তী দিন ধার্য করা হয়। ওই বৈঠকে খালেদা জিয়া ছাত্রদল পুনর্গঠনসহ আগামী দিনে রাজপথের আন্দোলনের ব্যাপারে ছাত্রনেতাদের বক্তব্য শুনেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ছাত্রদল নেতাদের সাথে বৈঠক করেছেন খালেদা জিয়া

আপডেট টাইম : ০৩:৩২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০১৪