অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

কোচিং সেন্টারে যাওয়া হলোনা মৃদুলের

রাজশাহী : কোচিং সেন্টারে যাওয়া হলোনা মৃদুলের (১১)। তার আগেই ঘাতক ট্রাক কেড়ে নিলো তার প্রাণ।

শুক্রবার সকালে চারঘাট উপজেলার মোক্তারপুর ট্রাফিক মোড়ে ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যায় সে। নিহত মৃদুল চারঘাটের সরদহ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

এ ঘটনায় আহত হয়েছেন মৃদুলের বাবা শহিদুল ইসলাম ও মা রিনা বেগম। এদের মধ্যে গুরুতর আহত মা রিনা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে বাবা শহিদুল ইসলামকে। মোটরসাইকেলযোগে ছেলেকে কোচিং সেন্টারে পৌঁছে দিতে যাচ্ছিলেন ওই দম্পতি।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, সকাল সোয়া নয়টার দিকে মৃদুলকে সঙ্গে নিয়ে তার বাবা-মা কোচিং সেন্টারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে মোক্তারপুর ট্রাফিক মোড়ে জমে থাকা বালুতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি উল্টে যায়। রাস্তায় ছিটকে পড়েন আরোহী তিন জনই।

এসময় পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-১১-০৮৭৭) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মৃদুল।

আহত হন তার বাবা-মা দুজনই। তবে পায়ের উপর দিয়ে ট্রাকের চাকা চলে যাওয়ায় গুরুতর আহত হন তার মা রিনা বেগম। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের হাসপাতালে নেয়া হয়।

তিনি আরো বলেন, এরই মধ্যে ঘাতক ট্রাকটি আটক করে থানায় নেয়া হয়েছে। তবে এর চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

এছাড়া নিহত ওই স্কুলছাত্রের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

কোচিং সেন্টারে যাওয়া হলোনা মৃদুলের

আপডেট টাইম : ১০:১১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০১৫