পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আজ রাত থেকে ঢাকায় মোটরসাইকেলে নিষেধাজ্ঞা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আজ শনিবার রাত ১২টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া ২৭ এপ্রিল রাত ১২টা থেকে ২৮ এপ্রিল দিবাগত রাত ১২টা পর্যন্ত অন্য সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

আজ শনিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যকেন্দ্রে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিটি নির্বাচনে ৭০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য থাকবে। প্রত্যেক বড় কেন্দ্রে ১২ জন করে পুলিশ ও আনসার সদস্য থাকবেন। বড় কেন্দ্রে ১২টি ও ছোট কেন্দ্রে ১০টি আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশ নিরাপত্তার দায়িত্বপালন করবে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার আরও জানান, নির্বাচনে মোট কেন্দ্র এক হাজার ৯৮২ টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা এক হাজার ৪২৯ টি।

২৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১ মে রাত ১২টা পর্যন্ত সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন, প্রদর্শন নিষিদ্ধ করেছে ডিএমপি। যদি কারও কাছে এসব অস্ত্র পাওয়া যায় তাহলে অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ২৬ এপ্রিল রাত ১২টা থেকে ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সব ধরনের জনসভা, অনুষ্ঠান, মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কোনো প্রার্থী কোনো ক্যাম্প স্থাপন করতে পারবে না বলে জানানো হয়েছে।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য একটি প্রধান নিয়ন্ত্রণকক্ষ থাকবে। এ ছাড়া চারটি নিয়ন্ত্রণকক্ষ থাকবে।
নির্বাচনের আগের দিন দক্ষিণে আটটি ও উত্তরে আটটি মোট ১৬টি স্থান থেকে ব্যালটসামগ্রী বিতরণ করা হবে। সে জন্য এসব এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে।

ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য প্রতিটি ওয়ার্ডে দুটি করে ভ্রাম্যমাণ দল টহল দেবে। তিনটি ভোটকেন্দ্রের জন্য একটি করে স্ট্রাইকিং রিজার্ভ থাকবে।

তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে নির্বাচনী এজেন্ট, দেশি বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সেবামূলক কাজে নিয়োজিত অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল করতে পারবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আজ রাত থেকে ঢাকায় মোটরসাইকেলে নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ০৩:৪৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০১৫