পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

বাঘাইছড়িতে বৌদ্ধভিক্ষুর হাতে বৌদ্ধভিক্ষু খুন

রাঙ্গামাটি পার্বত্য জেলার সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়িতে এক বৌদ্ধভিক্ষুর হাতে আরেক বৌদ্ধভিক্ষু খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে উপজেলার শ্রাবন্তী বৌদ্ধ বিহারে ঘটনাটি ঘটেছে।

নিহত বৌদ্ধভিক্ষু জ্ঞানজ্যোতি স্থবির (৭০) ওই উপজেলার গোলাছড়ি এলাকার অধিবাসী মণিলাল চাকমার ছেলে। তিনি করঙ্গ্যাতলী বি-ব্লকের শ্রাবন্তী বৌদ্ধ বিহারে অবস্থান করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আনুমানিক প্রায় ২টার দিকে শ্রাবন্তী বৌদ্ধ বিহারের ভিক্ষু রাজীব চাকমা ধারালো অস্ত্র দিয়ে বৌদ্ধভিক্ষু জ্ঞানজ্যোতিকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর ভিক্ষু রাজীব চাকমা পালিয়ে যান।
অবশ্য এলাকাবাসীর একটি সূত্র দাবি করেছে, হত্যাকারী ভিক্ষু রাজীব চাকমা মানসিকভাবে ভারসাম্যহীন।
বাঘাইছড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এসএম আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকারীকে আটকের চেষ্টা চলাছে। ধর্মীয় রীতি এবং পরিবারের সদস্যদের অনাগ্রহের কারণে নিহত বৌদ্ধভিক্ষুর লাশ পোস্টমর্টেম করা হয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

বাঘাইছড়িতে বৌদ্ধভিক্ষুর হাতে বৌদ্ধভিক্ষু খুন

আপডেট টাইম : ০৬:২৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০১৫