পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

এই নির্বাচন বাংলাদেশে স্মরণীয় হয়ে থাকবে

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, আজকের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই নির্বাচনে জনগণ ভোটার অধিকার প্রয়োগ করতে পারেনি। সরকারের নির্দেশে নির্বাচন কমিশনের মাধ্যমে সরকারের গুণ্ডাবাহিনী সকাল নয়টার মধ্যেই ব্যালট বক্স ভর্তি করে ফেলেছে।

মঙ্গলবার ২০ দলীয় জোট সিটি নির্বাচন বর্জনের পর গণমাধ্যকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন।
তিনি বলেন, আজকের নির্বাচনে শুধু ভোটাররাই নয় প্রার্থীরাও তাদের নিজেদের ভোট দিতে ব্যর্থ হয়েছে। আজ গণতন্ত্রের পরাজয় হয়েছে, জয়ী হয়েছে স্বৈরাতন্ত্র।
কর্নেল অলি বলেন, আমি গত সাতদিন যাবৎ চট্টগ্রামে অবস্থান করছি। আমি প্রত্যক্ষ করেছি সরকারের নির্দেশে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করতে চট্টগ্রামের বাইরের লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রামে অবস্থান করেছে। চট্টগ্রামে গতকাল থেকে প্রতি কেন্দ্রে একজন সাদা পোশাকধারী ওয়ারলেস নিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করে প্রিজাইডিং অফিসারদের দিয়ে ব্যালট পেপারে সই করে ব্যালট বক্স ভর্তি করে রেখেছে। অনেক ভোটারই ভোট দিয়ে ব্যালট পেপারের সংকটের কারণে ভোট দিতে না পেরে খালি হাতেই বাড়ি ফিরেছেন।
তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী নির্বাচন কমিশনের কর্মকর্তাগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শান্তিপূর্ণ ভোটের জন্য নয় সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

এই নির্বাচন বাংলাদেশে স্মরণীয় হয়ে থাকবে

আপডেট টাইম : ০৩:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০১৫