অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু Logo তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে: ডা. জাহেদ Logo মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Logo ভারতে বিধানসভা নির্বাচন, টানা চার দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর Logo বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রুগী বাছাই ক্যাম্প সফলভাবে সম্পন্ন Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম

জগন্নাথে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলা

বাংলার খবর২৪.কম500x350_0c9d325749c3db686f09ca18e7b6e097_BCL_logo_36767: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের পক্ষের কর্মীরা। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় ১২ জন সাংবাদিক আহত হয়েছেন।
এদের মধ্যে আটজনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এ ঘটনা ঘটে।
দৈনিক প্রথম আলো, কালের কণ্ঠ ও ডেইলি সানের বিরুদ্ধে ঢাকার মিরপুরের সরকার দলীয় সংসদ সদস্য কামাল মজুমদারের দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন করায় এ হামলা চালিয়েছে ছাত্রলীগ। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে মানববন্ধনে দাঁড়ান কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জসীম রেজার পক্ষের সাংবাদিক ও প্রগতিশীল শিক্ষকরা। মানববন্ধন চলাকালে সোয়া ১টার দিকে কাজী মোবারকের (শরিফুলের পক্ষের কর্মী) নেতৃত্বে কোন কারণ ছাড়াই ব্যানার কেড়ে নেয় ছাত্রলীগ কর্মীরা। পরে বেলা ৩টার দিকে ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন নেতা-কর্মী নিয়ে তাদের ওপর হামলা করে। এতে কালের কণ্ঠের প্রতিনিধি জসীম রেজা, মানবজমিনের গোলাম মাওলা রুমি, জনকণ্ঠের হাসান ইমাম সাগর, নিউএজের মো. বাপ্পি, সমকালের এসএম আল-আমিন প্রমুখ আহত হন।

Tag :
জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

জগন্নাথে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলা

আপডেট টাইম : ০৬:০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০১৪