পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নেতাকর্মীদের হয়রানির উদ্দেশ্যেই আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করছে’

ঢাকা : জামায়াতের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতার করেছে। এই ঘটনার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির এবং সেক্রেটারিসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ২২ জন নেতাকে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর অন্যায়ভাবে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরো বলেন, রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতার করেছে। এই ঘটনার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জনগণের আন্দোলন দমন করা যাবে না।

তিনি আরো বলেন, গণগ্রেফতার ও নির্যাতন বন্ধ করে সারাদেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নেতাকর্মীদের হয়রানির উদ্দেশ্যেই আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করছে’

আপডেট টাইম : ০২:৫৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০১৫