পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মসজিদের জায়গার দখল নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষ: নিহত ১, গ্রেফতার ২

দিনাজপুর : পার্বতীপুরে মসজিদের নামে দান করা জমির দখল নিয়ে বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের কুড়ালের আঘাতে মোকারম হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোলাপি (৩৭) ও বানু (২৯) নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের পশ্চিম শুকদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোকারম ঐ গ্রামের আব্দুল আজিজের পুত্র।

জানা গেছে, পশ্চিম শুকদেবপুর দক্ষিনপাড়া গ্রামে জনৈক নাজির হোসেন কিছুদিন পূর্বে শুকদেবপুর মৌজার ১৫৬৭ দাগের সাড়ে সাত শতক জমি স্থানীয় জামে মসজিদের নামে রেজিষ্ট্রি (ওয়াক্ফ) করে দেন। কিন্তু পার্শবর্তী যশাই সৈয়দপুর মন্ডলপাড়া গ্রামে জনৈক কাদেরুজ্জামান ওরফে কান্দুও এ জমির মালিকানা দাবি করে। এ নিয়ে মোমিনপুর ইউনিয়ন পরিষদে শালিস বৈঠকও হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৪ টার দিকে মসজিদ কমিটির লোকজন জমির দখল নিতে গেলে কাদেরুজ্জামানের লোকজন এতে বাধা দেয়। এসময় লাঠিসোঠা রড ও ধাঁরালো অস্ত্র হাতে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে মোকারম হোসেন গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা ও পশ্চিম শুকদেবপুর দক্ষিনপাড়া জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক আব্দুল আজিজ বাদি হয়ে ২৮ জনকে আসামী করে গত শুক্রবার রাতে পার্বতীপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। লাশ ময়না তদন্তের জন্য ঐদিন রাতেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মসজিদের জায়গার দখল নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষ: নিহত ১, গ্রেফতার ২

আপডেট টাইম : ০৩:২৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০১৫