অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বাগেরহাটে বনদস্যুর চোখ উৎপাটন করে পুলিশে সোপর্দ

বাগেরহাট : বাগেরহাটের সুন্দরবনের বনদস্যু রাজু বাহিনীর অন্যতম সদস্য বনদস্যু শুকুর আলীকে (৪০) আটকের পর গনপিটুনী দিয়ে তার দুই চোখ উৎপাটন করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার গভীর রাতে বাগেরহাট জেলার রামপাল উপজেলার চাকশ্রী এলাকায় মটর সাইকেল চড়ে সেখানকার স্থানীয় বাজারে এলে খবর পেয়ে জনতা বনদস্যু শুকুরকে ঘিরে ধরে ফেলে গনপিটুনী দেয়। পরে চাকশ্রী বাজার এলাকায় আটকে রেখে তার দুই চোখ উপড়ে ফেলে শনিবার সকালে পুলিশের হাতে তুলে দেয়া হয়। বনদস্যু শুকুর আলী রামপালের বারইপাড়া গ্রামের দলিল উদ্দিন হাওলাদারের ছেলে।

রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফকির আবদুল্ল¬াহ সাংবাদিকদের জানান, গত ২৮ এপ্রিল তাকে হত্যার উদ্যেশে তার বাড়ি চাকশ্রী এলাকায় রাতে হানা দিয়ে বনদস্যু শুকুর তাকে গুলি করে । তবে গুলি লক্ষভ্রষ্ট হওয়ায় তাকে হত্যার চেষ্ঠা ব্যর্থ হয়। এসময়ে ঘঁনাস্থল থেকে ১ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড গুলির উদ্ধার করা হয়। গুলি করে তড়াতাড়ি পালানোর সময়ে বনদস্যু শুকুরের ব্যবহৃত মোবাইল সেটটিও ঘটনাস্থলে ফেলে রেখে আসে। পরে রামপাল থানায় লিখিত অভিযোগ দেন আওয়ামীলীগ নেতা আবদুল্ল¬াহ।

তিনি আরও জানান শুক্রবার রাত ১ টার দিকে মটর সাইকেল যোগে বনদস্যু শুকুর রামপালের চাকশ্রী বাজার এলাকা থেকে যাবার সময়ে জনতা তাকে ধরে ফেলে। পরে তার দুই চোখ উৎপাটন করে পুলিশে দেয়। সে বনদস্যু রাজুবাহিনীর অন্যতম সদস্য ।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম জানান, রামপালের বাইনতলা এলাকার শুকুর আলী এলাকায় ডাকাত হিসেবে পরিচিত। জনতার হাতে শুকুর ডাকাত আটক হয়েছে এ খবর শুনে চাকশ্রী বাজারে গিয়ে জনতার হাতে ধৃত, আহত অবস্তায় শুকুরকে উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য রামাপাল ঝনঝনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে বাগেরহাটের রামপাল , ফকিরহাট ও বাগেরহাট সদর থানায় ডাকাতি মামলাসহ একাধিক মামলা রয়েছে ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বাগেরহাটে বনদস্যুর চোখ উৎপাটন করে পুলিশে সোপর্দ

আপডেট টাইম : ০৩:৩১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০১৫