পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বিএনপির আন্দোলনের প্রস্তুতি নিতেই ১৯ সাল চলে আসবে-ঈদ সামনে আরো ৭টি আছে : গণপূর্ত মন্ত্রী

বাংলার খবর২৪.কম: 500x350_2ba074465e7c5b94fa1c1b5a6e5120ed_65180_mossaraf gono porto montriগৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, মীর্জা আব্বাস আন্দোলনের জন্য ধীরে চলার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির ধীরে ধীরে আন্দোলনের প্রস্তুতি নিতে নিতে ২০১৯ সালের নির্বাচন চলে আসবে। তখন তারা নির্বাচনের প্রস্তুতি নেবে। ঈদ সামনে আরো ৭টি আছে। ধীরে সুস্থ্যে আন্দোলনের প্রস্তুতি নিন। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, খালেদা জিয়ার জন্মদিন কোনটা এখনও ঠিক করতে পারেনি। বঙ্গবন্ধু ও তার পরিবার হত্যার সাথে জড়িত থাকায় ১৫ আগস্ট আনন্দ-উল্লাস করে জন্মদিন পালন করেন তিনি। এবার চুপিচুপি রাতের বেলায় কেক কেটে জন্মদিন পালন করেছেন তিনি। মন্ত্রী আরো বলেন, ২১ আগষ্টের মতো ষড়যন্ত্র শুরু হয় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর থেকেই। ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যকে হত্যা করার লক্ষ্য ছিল। শেখ হাসিনা না থাকলে আজ দেশের এত অর্জন হত না বলে তিনি মন্তব্য করেন।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি বলেন, একটি পরিবার এ দেশের মানুষের জীবনকে অতিষ্ট করে তুলেছে। তারা গাড়ীতে মানুষ পুড়িয়ে মারে। এদের রাজনীতি করার কোন অধিকার নেই। তিনি আরো বলেন, বিএনপি নৈরাজ্য পাটি ছাড়া কিছু নয়। নরক, নৈরাজ্য নৃশংস পার্টিকে রুখে দিতে হবে। ছাত্রলীগকে এদের প্রতিরোধে এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ কখনো হত্যার রাজনীতি করে না বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জমান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, ঢাবি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বিএনপির আন্দোলনের প্রস্তুতি নিতেই ১৯ সাল চলে আসবে-ঈদ সামনে আরো ৭টি আছে : গণপূর্ত মন্ত্রী

আপডেট টাইম : ০২:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০১৪