পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

দেশি-বিদেশি পর্যবেক্ষকরাই বলবে সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা : এরশাদ

রংপুর : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ঢাকা এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা তা দেশি-বিদেশি পর্যবেক্ষকরাই বলবেন। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পরজায় নিশ্চিত জেনে তারা নির্বাচন থেকে সরে গেছেন।

রোববার সকালে চারদিনের সফরে এসে রংপুর সার্কিট হাউসে এরশাদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি ৯০ দিন আন্দোলন করে মানুষকে কষ্ট দিয়েছে। নষ্ট হয়েছে কৃষকের ক্ষেতের ফসল। পুড়িয়ে মেরেছেন মানুষ। তাই নিজেদের দুর্বলতা বুঝতে পেরে তারা আন্দোলন থেকে সরে গেছেন।’

তিনি বলেন, ‘বিএনপির প্রতি দেশের মানুষের আস্থা নেই। মানুষ এখন শান্তি চায় বলে বিএনপির অন্যায় আন্দোলনে শরিক হয়নি।’

জাতীয় পার্টির অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘দেশের একমাত্র বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে দেখতে চায় দেশের মানুষ। সে জন্য তৃণমূল পর্যায় থেকে জাতীয় পার্টিকে সাজানো হচ্ছে।’

এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মী ছাড়াও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দেশি-বিদেশি পর্যবেক্ষকরাই বলবে সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা : এরশাদ

আপডেট টাইম : ০৯:৩০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০১৫