অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

যে কারণে নেপালের পাশে নেই বিয়িং হিউম্যান

ভূমিকম্প বিধ্বস্ত নেপালের পাশে দাঁড়িয়েছে সালমান খানের বিয়িং হিউম্যান ফাউন্ডেশন এবং দাতব্য এই প্রতিষ্ঠানটির মাধ্যমে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এমন খবর বিভিন্ন প্রচারমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু বিষয়টিকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন এর কর্ণধার সালমান খান। তিনি জানিয়েছেন, নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক সহায়তা দিচ্ছে না বিয়িং হিউম্যান। কারণ প্রতিষ্ঠানটির কার্যক্রম শুধুমাত্র ভারতের মধ্যেই সীমাবদ্ধ।

এ প্রসঙ্গে সালমান তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, ‘গুজব উঠেছে, নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের নাকি অর্থ দান করছে বিয়িং হিউম্যান। এটি সত্য নয়। কারণ এই মুহূর্তে কেবল ভারতের মধ্যেই বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের কার্যক্রম সীমাবদ্ধ রয়েছে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।

সালমান খানের অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান বিয়িং হিউম্যান যাত্রা শুরু করেছিল ২০০৭ সালে। আট বছর ধরে দাতব্য ও সমাজসেবামূলক নানা কাজের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিয়িং হিউম্যান। ভারতে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়ার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। জনহিতকর এসব কাজ সম্পন্ন করতে ভারতের বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানও বিয়িং হিউম্যানের সঙ্গে যুক্ত হয়েছে।

প্রসঙ্গত, নেপালে গত ২৫ এপ্রিল শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৯। নেপালে ৮০ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এটি। এতে দেশটি লন্ডভন্ড হয়ে গেছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন প্রায় সাত হাজার মানুষ। আহত ও গৃহহীন হয়েছেন অসংখ্য মানুষ।
আরও পড়ুন
নেপালের পাশে দাঁড়ানোর আহ্বান মনীষার
বিধবার পরিবারের দায়িত্ব নিলেন সালমান

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

যে কারণে নেপালের পাশে নেই বিয়িং হিউম্যান

আপডেট টাইম : ০৩:২৬:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০১৫