অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সংবাদপত্রের ওপর সকল ভ্যাট প্রত্যাহার চায় নোয়াব

ঢাকা : সেবামূলক শিল্প হওয়ায় সংবাদ পত্রের ওপর থেকে সব ধরনের ভ্যাট প্রত্যাহার চেয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(নোয়াব)।

একই সঙ্গে পত্রিকার কাজে ব্যবহৃত নিউজপ্রিন্টের ওপর ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহর করে শুল্কমুক্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানের সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনায় এ দাবি করে নোয়াব। এনবিআরের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাজেট আলোচনায় নোয়াবের পক্ষে উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, সমকালের প্রকাশক এ কে আজাদ, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন।

এছাড়াও মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাস কবিরসহ বিভিন্ন পত্রিকার সংবাদ-প্রকাশক ও এনবি আরের বিভিন্ন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সংবাদপত্রের ওপর সকল ভ্যাট প্রত্যাহার চায় নোয়াব

আপডেট টাইম : ০৭:২৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০১৫