পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

রূপগঞ্জে বেস্টওয়ের ১২ আবাসিক প্রকল্প: বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

ফারুক আহমেদ সুজন : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেস্টওয়ে গ্রুপের ১২ টি আবাসিক প্রকল্পের বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

প্রকল্পগুলো হলো; পূর্বাচল বেস্টওয়ে সিটি, নিউ ঢাকা মডেল টাউন,পূর্বাচল সবুজ ঢাকা, এনআরবি টাউন পূর্বাচল, বেস্টওয়ে ইকো ভিলেজ,এনআরবি ইকো ভিলেজ, ফেইরি ল্যান্ড-১,২,৩,৪,৫ ও ৬।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ইমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সম্প্রতি এ রুল জারি করেন।

পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মান উন্নয়ন এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমনকল্পে প্রণীত আইন না মেনে

ওইসব আবাসিক প্রকল্পের উন্নয়ন কাজ করায় আদালত এই রুল দেন।

জনৈক আফজালুর রহমানের দায়ের করা রিটে বেস্টওয়ে কনস্ট্রাকশন ও ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বাইরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, ভূমি সচিব, বন ও পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি)সহ ৯ জনকে বিবাদী করা হয়েছে। গত ২২ এপ্রিল আদালত রুল জারি করেন।

আদেশের বিষয়ে জানতে চাইলে রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন,বিধি ভেঙে আবাসিক প্রকল্প করায় বেস্টওয়ের বিরুদ্ধে কেন যথাযথ আইনি পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবেনা সংশ্লিষ্ট বিবাদীদের কাছে তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

একইসঙ্গে, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ওই সব প্রকল্প এলাকায় আগের অবস্থা ফিরিয়ে আনতে কেন নির্দেশ দেওয়া হবেনা তাও জানতে চাওয়া হয়েছে। ৪ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এছাড়া জলাধার ও কৃষিজমি ভরাট করে আবাসিক প্রকল্প গড়ে তোলার ক্ষেত্রে বেস্টওয়ের কি কি বৈধতা রয়েছে তার আইনি প্রমাণপত্র আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে আদালতে উপস্থাপনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

রূপগঞ্জে বেস্টওয়ের ১২ আবাসিক প্রকল্প: বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

আপডেট টাইম : ০২:৪৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০১৫