পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বি আরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুজন সহকারী পরিচালকে সেতুমন্ত্রীর কারণ দর্শানোর নোটিশ

ফারুক আহমেদ সুজন : কর্তব্যে অবহেলার জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বি আরটিএ) ইকুরিয়া অফিসের এক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুজন সহকারী পরিচালককে কারণ দর্শানোর নোটিশ এবং নিরাপত্তা কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার কেরাণীগঞ্জের ইকুরিয়ার বি আরটিএ’র অফিস আকস্মিক পরিদর্শনকালে মন্ত্রী এ নির্দেশ দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পরিদর্শনকালে মন্ত্রী বি আরটিএ অফিসের নির্ধারিত এলাকায় প্রায় ৩০ থেকে ৪০ জন বহিরাগতের উপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন। তিনি এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমীন, সহকারী পরিচালক আব্দুস সাত্তার ও আবু আশরাফ সিদ্দিকীকে কর্তব্যে অবহেলার জন্য কারণ দর্শাতে বি আরটিএ চেয়ারম্যানকে নির্দেশনা দেন। পাশাপাশি ইকুরিয়া অফিসের নিরাপত্তা কর্মকর্তা বাংলাদেশ আনসারের প্লাটুন কমান্ডার কাউছার আহম্মেদকেও প্রত্যাহারের নির্দেশ দেন মন্ত্রী।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বি আরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুজন সহকারী পরিচালকে সেতুমন্ত্রীর কারণ দর্শানোর নোটিশ

আপডেট টাইম : ০৭:৩২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০১৫