অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

৩ মাসে ২৫ হাজার মানবপাচার, থাই মেয়র গ্রেপ্তার

ডেস্ক: চলতি বছরের প্রথম তিন মাসে নৌকায় করে প্রায় ২৫ হাজার বাংলাদেশি ও রোহিঙ্গা পাচার হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।

ওদিকে, দক্ষিণ থাইল্যান্ডে একের পর এক গণকবর পাওয়ার পর মানবপাচার কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছেন সংখ্যলা প্রদেশের একটি উপজেলার মেয়র।

বানজং পংফন দক্ষিণ থাইলান্ডের সংখ্যলা প্রদেশের উপজেলা পাদাং বেজারের মেয়র। এ প্রদেশটিতেই গত সপ্তাহে গণকবরের সন্ধান পাওয়া যায় এবং তা থেকে উদ্ধার করা হয় ২৬ টি মৃতদেহ।

মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে এরই মধ্যে ৫০ জনের বেশি পুলিশ কর্মকতার সাজা হয়েছে। এখন এর পাশপাশি পাদাং এর মেয়রসহ গ্রেপ্তার হয়েছে আরো ৮ জন।

থাই জঙ্গলের ওই শিবিরগুলো এবং পাদাং বেসারের চারপাশের কৃষি এলাকাগুলোই মানবপাচারের আখড়া বলে প্রতিবেদনে জানিয়েছে ইউএনএইচসিআর।

শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউএনএইচসিআর এর মুখপাত্র অ্যাড্রিয়ান এডওয়ার্ডস এক বিবৃতিতে বলেন, ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রায় ২৫ হাজারের মতো বাংলাদেশি এবং রোহিঙ্গা মানবপাচারের শিকার হয়েছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। ঝুঁকি সত্ত্বেও অনেক অভিবাসী এ পথে বিদেশ পাড়ি দিচ্ছে।

বেঁচে যাওয়া অভিবাসীদের তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, এ বছর প্রথম তিন মাসে অনাহার, পানিশূন্যতা এবং পাচারকারীদের নির্যাতনে আনুমানিক ৩০০ জন সমুদ্রে মারা গেছে।

গত অক্টোবরের বেঁচে যাওয়া অর্ধেকের বেশি অভিবাসীর সাক্ষাতকারের ভিত্তিতে তৈরি করা হয় ইউএনএইচসিআর এর প্রতিবেদনটি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

৩ মাসে ২৫ হাজার মানবপাচার, থাই মেয়র গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:৩৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০১৫