পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

প্রতিবন্ধীকে হত্যা চেষ্টা : মামলা প্রত্যাহার চেয়ে হুমকি

ফেনী: ফেনী শহরের সুলতানপুরে ফের প্রতিবন্ধীকে হত্যা চেষ্টা ঘটনার অভিযোগ ৪৮ঘন্টা পরও মামলা হিসেবে নথিভুক্ত করেনি ফেনী মডেল থানা পুলিশ। এতে নিরাপত্তা হীনতায় দিন কাটছে প্রতিবন্ধী পরিবারটি । পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গত ২০১২ সালের ২০ জুন ফেনী সদর সুলতানপুর গ্রামের প্রতিবন্ধী তুষার কান্তি বসাকের পরিবারের এক মাত্র কর্মক্ষম ছেলে জুটন সরকারকে সম্পত্তির বিরোধের জের ধরে চাচা নির্মল সরকার ২০ হাজার টাকায় ভাড়া করা সন্ত্রাসী দিয়ে খুন করিয়ে লাশ পুকুরে ঢুবিয়ে রাখে। এ ঘটনায় নির্মল সরকারকে পুলিশ হেফাজতে নেওয়ার পর উচ্চ আদালতে তথ্য গোপন করে জামিনে মুক্তি নিয়ে বিভিন্ন সময় মামলার বাদী তুষার কান্তিকে হত্যার চেষ্টা চালায়। এ বিষয়ে পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত পরিবারটি আদেন করে আসছে। জুটন খুনের ঘটনায় পুলিশ তদন্ত শেষে নির্মল সরকারকে প্রধান আসামী করে মামলার চার্জশীট দায়ের করে। বৃহস্পতিবার সকালে কোন কিছু বুঝে উঠার পূর্বেই নির্মল সরকার ও তার ভাড়া করা কিলার ওসমান তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিবন্ধী রিপনের উপর আক্রমণ করে। অল্পের জন্য রিপন প্রাণে রক্ষা পেলেও নির্মল সরকার ও তার ভাড়া করা সন্ত্রাসী ওসমানের ধারালো অস্ত্রের আঘাতে রিপনের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। তার আত্মচিৎকারে বাড়ীর লোকজন এগিয়ে এসে রিপনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করায়।

এ ব্যাপারে আহত রিপনের পিতা তুষার কান্তি সরকার বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করলেও পুলিশ অজ্ঞাত কারণে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত বা কোন আসামী গ্রেফতার করেনি। পুলিশ জানায় বিষয়টি তদন্ত করে মামলা হিসাবে অন্তর্ভুক্ত করা হবে। তবে আসামি গ্রেফতারের বিষয়ে কোন সদ উত্তর দিতে পারেনি। অসহায় পরিবারটি নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে। অপরদিকে মামলা প্রত্যাহার করতে অপরাধীদের হুমকি-ধমকি অব্যাহত রয়েছে বলে দাবী করেছে পরিবারটি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

প্রতিবন্ধীকে হত্যা চেষ্টা : মামলা প্রত্যাহার চেয়ে হুমকি

আপডেট টাইম : ০৪:১৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০১৫