পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করবে আওয়ামী লীগ

ঢাকা: আগামী ১৭ মে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করবে আওয়ামী লীগ।

দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। এতে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের নেতারা উপস্থিত ছিলেন। আজকের সভায় সভাপতিত্ব করেন দলটির সভাপতিম-লীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

বৈঠকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উদযাপন কমিটি গঠন করা হয়। এতে সৈয়দা সাজেদা চৌধুরীকে আহ্বায়ক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমকে সদস্য সচিব মনোনীত করা হয়। এছাড়াও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল সদস্য, উপদেষ্টা পরিদের সদস্যগণ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উদযাপন কমিটির সদস্য হিসেবে মনোনীত হন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করবে আওয়ামী লীগ

আপডেট টাইম : ০৪:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০১৫