পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকার উন্নয়নমূলক কাজে বিনিয়োগের দ্বার উন্মুক্ত

ঢাকা: ঢাকা শহরের অবকাঠামোগত উন্নয়নে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন ঢাকার দুই অংশের নবনির্বাচিত দুই মেয়র। ঢাকার উন্নয়নমূলক কাজে বিনিয়োগের দ্বার উন্মুক্ত রাখা হবে বলেও জানিয়েছেন তারা।

রোববার রাজধানীর মহাখালীতে পোশাক ব্যবসায়ীদের তিন সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসয়িশেন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও বাংলাদশে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আনিসুল হক ও দক্ষিণ সিটির সাইদ খোকনকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে দুই মেয়র এমন ঘোষণা দেন।

সাঈদ খোকন বলেন, ‘ঢাকা একটি সমস্যায় জর্জরিত শহর। তবে শত সমস্যার মাঝেও আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। তবে আমাদের সম্ভাবনাও রয়েছে প্রচুর। চেষ্টা করলে সবাই মিলে ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে পারবো।’

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সাহায্যের জন্য আমরা উন্মুখ হয়ে আছি। আপনারা এগিয়ে আসুন। আপনাদের জন্য বিনিয়োগের দ্বার উন্মুক্ত। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে কাজের সুযোগ আছে, আছে বিনিয়োগের পুরো নিরাপত্তা। ঢাকার যেকোন ধরনের উন্নয়নে আমরা দলীয় দৃষ্টিভঙ্গি রাখবো না। ঢাকাবাসীর প্রশ্নে সবাই একসঙ্গে থাকতে চাই।’

সাইদ খোকনের আহ্বানে সর্মথন জানিয়ে আনসিুল হক বলেন, ‘যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেননি এবং যারা ভোট দিতে পারেননি সবার জন্য আমাদের দায়িত্ব সমান। সবার জন্যই আমরা কাজ করবো।’

তিনি বলেন, ‘একা একা দুই মেয়র কিছু করতে পারবে না, যদি আপনারা সাহায্য না করেন। এজন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’

বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের মতো আপনারাও লক্ষ্য নিয়ে কাজ করুন। যত সমস্যাই থাকুক না, এগিয়ে যেতে পারবেন। আপনার ট্রাফিক জ্যামসহ অন্যান্য নাগরকি সমস্যাগুলো নিরসন করুন। এতে আমাদের উৎপাদন খরচ কমে যাবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান, বিটিএমএর সভাপতি তপন চৌধুরী, এক্সপোর্টার্স অ্যাসোসয়িশনের সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নজরুল ইসলাম খান।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ঢাকার উন্নয়নমূলক কাজে বিনিয়োগের দ্বার উন্মুক্ত

আপডেট টাইম : ০৭:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০১৫