অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপের গুলি বিনিময়: আহত ২

সিলেট: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে ছাত্রলীগের ইমরান ও নোমান নামে দুই কর্মী গুরুতর আহত হয়েছেন।

সোমবার রাত ১১টার দিকে সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের শামীমাবাদ এলাকায় এ গুলি বিনিময়ের ঘটনাটি ঘটে।স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ আলী ও আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিনের গ্রুপের ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে সংঘর্ষের সময় গুলি বিনিময় হয়।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা সুরুজ গ্রুপের এক কর্মীকে আফতার উদ্দিন গ্রুপের নেতা মহানগর ছাত্রলীগের সহসভাপতি আলী হোসেনসহ ছাত্রলীগ নেতাকর্মীরা মারধর করে। এ সময় তাদের প্রতিহত করে সুরুজ গ্রুপের নেতাকর্মীরা। এসময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে এক গ্রুপ অপর গ্রুপকে লক্ষ করে গুলিবর্ষণ করে। এ সময় ফটো তুলতে গেলে এক সাংবাদিককে লাঞ্ছিত করে আলী হোসেনসহ ছাত্রলীগ নেতাকর্মীরা।

সংঘর্ষের ঘটনায় ইমরান ও নোমান নামে ছাত্রলীগের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

অপরদিকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ আলী বলেন, ছাত্রলীগের এক কর্মীকে মারধর করা হচ্ছিল। এসময় তিনি বাসায় এসে আশ্রয় নিলে আলী হোসেনের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা তার বাসা লক্ষ করে ৮/১০ রাউন্ড গুলি ছোড়ে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮/১০ রাউন্ড রাবার বুলেটের গুলি ছোড়ে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়নি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপের গুলি বিনিময়: আহত ২

আপডেট টাইম : ০৩:৩৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০১৫