পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চট্টগ্রামে বিতর্কিত আ.লীগ নেতার অনুসারীদের সড়ক অবরোধ

চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়ায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মো. জাহাঙ্গীর আলম ওরফে জাহাঙ্গীর মেম্বার (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে নগরীর মইজ্যারটেক এলাকায় সড়ক অবরোধ করেছে তার অনুসারীরা।

বুধবার বিকেল পৌনে ৪টার দিকে জাহাঙ্গীর মেম্বারকে গ্রেফতার করে পটিয়া থানা পুলিশ। এর পরপরই তার অনুসারীরা সড়ক অবরোধ করে। এসময় দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী ও পথচারী। এবং সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।’

গত ৩ মে শিকলবাহা ২২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে পাথর সরবরাহ নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একপক্ষে নেতৃত্ব দেয় জাহাঙ্গীর আলম ও তার অনুসারী ক্যাডাররা।

পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম কর্ণফুলী থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে পটিয়া, কর্ণফুলীসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা আছে। এলাকায় পণ্যবোঝাই ট্রাক থেকে চাঁদাবাজি, জমি দখল, কর্ণফুলী নদীপথে নৌকায় করে চোরাচালানিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জাহাঙ্গীর আলম জড়িত বলে পুলিশের কাছে তথ্য আছে। এলাকায় সরকারি অফিসে ঠিকাদারি এবং ব্যক্তিমালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানগুলোতে পণ্য সরবরাহের কাজও নিয়ন্ত্রণ করে জাহাঙ্গীর। তার অনুমতি ছাড়া কেউ সরকারি-বেসরকারি অফিসে কাজ করতে গেলে জাহাঙ্গীর তার ক্যাডারদের মাধ্যমে হুমকি দেয় বলেও পুলিশের কাছে তথ্য আছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চট্টগ্রামে বিতর্কিত আ.লীগ নেতার অনুসারীদের সড়ক অবরোধ

আপডেট টাইম : ০৬:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০১৫