পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

করাচিতে বাসে বন্দুকধারীর হামলায় নিহত ৪৩, আহত ২০

ডেস্ক : পাকিস্তানের করাচিতে একটি বাসে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৪৩ জন। আহত হয়েছে ২০ জন।

করাচির সাফোরা চক এলাকায় বুধবার বেলা ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। বাসটিতে ইসমাইলি সম্প্রদায়ের লোকেরা ছিল।

উল্লেখ্য, ইসমাইলি সম্প্রদায়ের লোকেরা ইসলাম ধর্মের শিয়াপন্থি একটি ধর্মীয় গোষ্ঠী। সুন্নিপন্থি পাকিস্তানি জঙ্গিরা তাদের বিরুদ্ধে নানা তৎপরতা চালায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ১৬ জন নারী। দুজনের পরিচয় মেলেনি। নিহতদের মধ্যে কোনো শিশু নেই বলে নিশ্চিত করেছে করাচি পুলিশ।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিন কি চারটি মোটরসাইকেলযোগে এসে আটজন বন্দুকধারী বাসটিতে থাকা যাত্রীদের ওপর ওপেন ফায়ার শুরু করে। এতে বাসটির অধিকাংশ যাত্রী আহত হয়। কিন্তু ভিডিও ফুটেজে দেখা গেছে, বাসটির কোথাও গুলি লাগার চিহ্ন নেই। এতে ধারণা করা হচ্ছে, বাসের ভেতরে উঠে গিয়ে বন্দুকধারীরা যাত্রীদের ওপর গুলি চালায়।

করাচি পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ডনকে বলেছেন, বন্দুকধারীরা বাসের ভেতরে গিয়ে যাত্রীদের মাথায় গুলি করে।

পুলিশের আরেক সদস্য এএফপিকে জানিয়েছেন, বন্দুকধারীরা বাসটিকে থামিয়ে প্রথমে বাইরে থেকে গুলি ছোড়ে।’

করাচি পুলিশ আরো জানিয়েছে, বাসটির যাত্রী ধারণ ক্ষমতা ৫২ জন। কিন্তু এটিতে অতিরিক্ত যাত্রী ছিল। তাদের মধ্যে অধিকাংশ ইসমাইলি সম্প্রদায়ের লোক।সূত্র : ডন অনলাইন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

করাচিতে বাসে বন্দুকধারীর হামলায় নিহত ৪৩, আহত ২০

আপডেট টাইম : ০৬:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০১৫