পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সালাহ উদ্দিন অবৈধভাবে ভারতে আসার লোক নন : মেঘালয় আইজিপি

ডেস্ক : ভারতের মেঘালয় রাজ্যের আইজিপি (অপারেশনস) জিএইচপি রাজু বলেছেন, বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ অবৈধভাবে ভারতে আসার মত লোক নন। তিনি একজন সাবেক মন্ত্রী। তিনি কোনো সাধারণ লোক নন।

ভারতের পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার অনলাইন ভার্সনে বৃহস্পতিবার এ খবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, মেঘালয় আইজিপি রাজু বলেছেন, সালাহ উদ্দিন আহমেদ কিভাবে ভারতে এলেন আমরা সে বিষয়ে খোঁজ নিচ্ছি। স্বাভাবিক পরিস্থিতিতে যেভাবে লোকজন অবধৈভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে থাকে সালাহউদ্দিন আহমেদ সে পর্যায়ের কোনো লোক নন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, সালাহউদ্দিন আহমেদ এখনো শিলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে কারণে বুধবার পর্যন্ত তাকে কোর্টে হাজির করা যায়নি। ইস্ট খাসি হিলস এর এসপি খারখারাং বলেন, হাসপাতাল থেকে তাকে রিলিজ করা হলে আমরা তাকে কোর্টে হাজির করব।

শিলং সিভিল হাসপাতালে সালাহউদ্দিন আহমেদের চিকিৎসক ডাক্তার ডি জে গোস্বামী বলেন, তিনি কিডনি এবং হৃদরোগের সমস্যায় ভুগছেন। আমরা তার কয়েকটি পরীক্ষা করেছি। তার কিডনিতে পাথর আছে কি-না সে বিষয়ে একজন সার্জনের পরামর্শ নিতে হবে বলে মনে হচ্ছে আমার।

প্রতিবেদনে বলা হয়, দু’মাস ধরে নিখোঁজ সালাহউদ্দিন আহমেদ জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাকে উত্তরা থেকে অপহরণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সালাহ উদ্দিন অবৈধভাবে ভারতে আসার লোক নন : মেঘালয় আইজিপি

আপডেট টাইম : ০৪:৩৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০১৫