পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ড. ইউনূসের তরুণদের নিয়ে সম্মেলন ১ জুন

ঢাকা : তরুণদের মাঝে সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ পদ্ধতি জনপ্রিয় করতে আবারও সম্মেলন হচ্ছে রাজধানীতে। আগামী ১ জুন রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে দ্বিতীয়বারের মতো এ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে সোশ্যাল বিজনেস ইয়ুথ এলায়েন্স।

সোশ্যাল বিজনেস ইয়ুথ অ্যালায়েন্স গ্লোবালের আয়োজনে সম্মেলনে প্রতিষ্ঠিত সামাজিক ব্যবসায়ী, ব্যবসায়িক উদ্যোক্তা, শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে তরুণদের সামাজিক ব্যবসার মাধ্যমে টেকসই উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণে উৎসাহিত করবেন বক্তারা।

শুত্রবার সোশ্যাল বিজনেস ইয়ুথ এলায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব এম. খাইরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানা। তিনি বলেন, ‘তরুণদের মাঝে সামাজিক ব্যবসা জনপ্রিয় করতেই আমাদের এ উদ্যোগ। সামাজিক ব্যবসার মাধ্যমে কিভাবে টেকসই উন্নয়ন ও দারিদ্র্য দূর করে ক্ষুধামুক্ত পৃথিবী করা যায় সেই চেষ্টা থেকেই আমাদের এ প্রয়াস।’

সামজিক ব্যবসার মাধ্যমে উদ্ভূত সামাজিক সমস্যা নিরসনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এ সম্মেলন থেকে।

১ জুন সকাল থেকে দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সামাজিক ব্যবসায়ের প্রবর্তক ও নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহম্মদ ইউনূস।

তরুণদের মাঝে সামাজিক ব্যবসা নিয়ে বক্তব্য দেবেন গ্রামীণ ড্যানোনের ব্যবস্থাপনা পরিচালক ইরিক ইপাভিক, ফিল্ড বিজের কো-ফাউন্ডার এলেক্স রাওলিংসন, বিজনেস কনসালটেন্ট কারসটিন হামবার্গ, গণমাধ্যম ব্যক্তিত্ব মুহম্মদ জাহাঙ্গীর, কুশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আসির আহমেদ, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ, প্যান্থার সোশ্যালের প্রতিষ্ঠাতা আহাদ বাই, প্যান্থার সোশ্যালের পরিচালক তাফসির আউয়াল প্রমুখ।

সম্মেলনে তরুণ পেশাদারসহ দেশ-বিদেশের প্রায় ছয়শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

সম্মেলনে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তরুণ পেশাদাররাই অংশগ্রহণ করতে পারবেন। আবেদন করা যাবে অনলাইনে। অনলাইনে আবেদনের সময়সীমা ২০ মে, ২০১৫ পর্যন্ত। www.sbys.info#sthash.QV0io0X1.dpufএই ঠিকানায় যোগাযোগ করা যাবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ড. ইউনূসের তরুণদের নিয়ে সম্মেলন ১ জুন

আপডেট টাইম : ০৩:১৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০১৫