পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আজ পবিত্র লাইলাতুল মেরাজ

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে ইসলামের পথে পরিচালিত করেছেন এবং আমাদেরকে তার অনুসারী বানিয়েছেন; অনেক মানুষ সৌভাগ্যের অনুসন্ধান করে; আর অন্বেষণ করে শান্তি, স্থিতি এবং দেহ ও মনের প্রশান্তি; যেমনিভাবে সে দুর্ভাগ্য ও অস্থিরতার কারণসমূহ, দুশ্চিন্তার উদ্দীপকসমূহ এবং বিশেষ করে পারিবারিক কলহ থেকে দূরে থাকার ব্যাপারে চেষ্টাসাধনা করে।

তবে তাদের জানা উচিত যে, এক আল্লাহর প্রতি বিশ্বাস, তাঁর উপর ভরসা এবং সকল বিষয় তাঁর প্রতি সোপর্দ করা ব্যতীত এসব বাস্তবায়ন করা যাবে না, আর সাথে সাথে তিনি যেসব নিয়মনীতি ও উপায় প্রণয়ন করেছেন, সেগুলোকে গ্রহণ করতে হবে। আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সাল্লালল্লাহু আলাইহি ওয়াসাল্লা এর এক আল্লাহর প্রতি বিশ্বাস, তাঁর উপর ভরসা এবং সকল বিষয় তাঁর প্রতি সোপর্দ করেছেন তাই মহান আল্লাহ তাকে শ্রেষ্ঠত্য দান করেছেন। আর শ্রেষ্ঠত্যের অনেক নিদর্শনের মধ্যে একটি পবিত্র লাইলাতুল মেরাজ।

নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা এর নবুওয়ত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহর খাস রহমতে আল্লাহর বিশেষ মেহমান হিসেবে প্রথমে কাবা শরীফ থেকে জেরুজালেমে অবস্থিত বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন।
পবিত্র এই রাতে মহানবী হযরত মোহাম্মদ সাল্লালল্লাহু আলাইহি ওয়াসাল্লা সেখানে নবীদের জামায়াতে ইমামতি করে তিনি ‘বোরাক’ নামের বাহনে ঊর্ধ্বলোকে গমন করেন এবং সিদরাতুল মুনতাহায় উপস্থিত হন। ওই পর্যন্ত তার সফরসঙ্গী ছিলেন আল্লাহর ফেরেশতা হজরত জিবরাইল (আ.)।

ঊর্ধ্বলোকে মহানবী হযরত মোহাম্মদ সাল্লালল্লাহু আলাইহি ওয়াসাল্লা মহান আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করেছিলেন।

আল্লাহর পক্ষ থেকে উপহার হিসেবে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ উম্মতের জন্য নিয়ে পৃথিবীতে ফিরে আসেন। মেরাজকালে মহানবী সাল্লালল্লাহু আলাইহি ওয়াসাল্লা আল্লাহর খাস রহমতে সৃষ্টিজগতের সবকিছুর রহস্য স্বচক্ষে দেখেন।
শবে মেরাজ মুসলমানদের কাছে তাই বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্যে দিয়ে এই মূল্যবান রাত অতিবাহিত করেন। অনেকে নফল রোজাও রাখেন এ দিন।

গত মাসের ২১ এপ্রিল থেকে ১৪৩৬ হিজরি সনের পবিত্র রজব মাস শুরু হয়, সে মোতাবেক ১৬মে শনিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল মেরাজ পালিত হবে।
আমাদের দেশে শবে মেরাজের দিন সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে এ দিন ঐচ্ছিক ছুটি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আজ পবিত্র লাইলাতুল মেরাজ

আপডেট টাইম : ০৩:২৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫