পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

লক্ষ্মীপুরে চোর সন্দেহে অজ্ঞাত যুবককে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুর : সদর উপজেলার জয়পুর ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামে চোর সন্দেহে অজ্ঞাত এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

শনিবার ভোরাতে সদর উপজেলার উত্তর জয়পুরে এঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার জয়পুর ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের ছৈয়াল বাড়ির মুক্তিযোদ্ধা মজিবুল হকের ছেলে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে রাত তিনটার দিকে ঘর থেকে বের হয়। এসময় ঘরের দরজা ছিল খোলা। এ সুযোগে অজ্ঞাত চোর ঘরের ভেতরে ঢুকে পড়ে। এ সময় একটি মোবাইল ও একটি সার্চ লাইট নিয়ে অজ্ঞাত চোর ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তাকে ধরে চিৎকার দেয় মজিবুল হক ও তার ছেলে। চিৎকার শুনে স্থানীয়রা এসে অজ্ঞাত চোরকে গনধোলাই দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া ও চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ন কবির।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, চোর সন্দেহ এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে নিহতের পরিচয় এখনও নিশ্চিত পাওয়া যায়নি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

লক্ষ্মীপুরে চোর সন্দেহে অজ্ঞাত যুবককে পিটিয়ে হত্যা

আপডেট টাইম : ০৮:৫৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫