অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

দামুড়হুদায় গণপিটুনিতে নিহত: ১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শহরের ব্র্যাক অফিসের অদূরে টাকা চুরি করে পালানোর সময় চাঁদ আলী (৪৫) নামে এক চোর এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছে।

এসময় রুবেল (২২) ও আব্দুল মালেক (২৬) কে এলাকাবাসী ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। নিহত চাঁদ আলী রাজবাড়ি জেলার পাংশা উপজেলার ঝাউ গ্রামের রহিম শাহ’এর ছেলে।

রোববার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে দামুড়হুদা চিৎলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে দর্শনা দক্ষিণ চাঁদপুর মসজিদ সংলগ্ন তানজিলের ভূষি মালের আড়তে মালিক সহ কর্মচারীরা না থাকায় চাদঁ আলী ও রুবেল সহ ৩ জন ক্যাশ বাক্স ভেঙ্গে ১ লক্ষ ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে সিএনজি যোগে পালাচ্ছিল। এসময় দামুড়হুদা ব্র্যাক অফিসের অদূরে পৌছুলে এলাকাবাসী সিএনজি গতিরোধ করে চাঁদআলী, রুবেল ও আব্দুল মালেক কে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে। আহতদেরকে উদ্ধার করে দামুড়হুদা চিৎলা হাসপাতালে ভর্তি করা হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় চাঁদ আলীর মৃত্যু হয়। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দামুড়হুদায় গণপিটুনিতে নিহত: ১

আপডেট টাইম : ০১:২৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০১৫