অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ছাত্রলীগ কর্মী কচি হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার ২

সিলেট : সিলেটে ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ ওরফে কচি হত্যাকা-ের প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৯টার দিকে নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একই এলাকা থেকে ওই হত্যাকান্ডের এজাহারভূক্ত আরেক আসামিকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- জগনাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের ছুবি মিয়ার ছেলে মো. সোহান সিকদার (২২)। সে কচি হত্যা মামলার প্রধান আসামি। অপর আসামির নাম হাসান আলী (২১)। সে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের আকরাম আলীর ছেলে। সে ওই মামলার ৩ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ।

জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) লোকমান আহমদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বন্দরবাজার থেকে কচি হত্যা মামলার প্রধান আসামি মো. সোহান সিকদার ও পরে ৩ নম্বর আসামি হাসানকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৪ জুলাই সিলেট নগরীর মদিনা মার্কেট-কালিবাড়ি রোডের মদিনা মার্কেট অংশে ইজিবাইকের (টমটম) একটি নতুন স্ট্যান্ডের দখল নিয়ে স্থানীয় ছাত্রলীগ নেতা ইমরান আহমদ ও গোলজার আহমদ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ ওরফে কচি নিহত হয়। এ ঘটনায় কচির ভাই আসাদুল হক ভুইয়া বাদী হয়ে ৮ জনের নামে উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ছাত্রলীগ কর্মী কচি হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার ২

আপডেট টাইম : ০১:৪৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০১৫