পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মাদরাসা ছাত্রের উপর নির্যাতন : অভিযুক্ত ৩ শিক্ষক গ্রেফতার

দিনাজপুর : দিনাজপুরে একটি কওমি মাদ্রাসার ৯ বছরের এক ছাত্রকে চুরির অপবাদে তিন শিক্ষক অমানুষিক নির্যাতন করেছে। এ ঘটনায় অভিযুক্ত ৩ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল ৪ টার দিকে তাদেরকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, হাফেজ মো. রেজাউল ইসলাম, মওলানা রিয়াজুল ইসলাম ও মওলনা সরিফুল ইসলাম।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম খালেকুজ্জামান জানিয়েছে, বিভিন্ন টেলিভিশন ও অনলাইন দৈনিকে প্রতিবেদন প্রচারিত হওয়ার পর বিষয়টি জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়। কমলপুর এলাকায় দুপুর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আবু সাইদের বাবা-মা জানান, গত শুক্রবার দুপুরে মাদরাসার তিন শিক্ষক হাফেজ মো. রেজাউল ইসলাম, মওলানা রিয়াজুল ইসলাম ও মওলনা সরিফুল ইসলাম আবু সাইদকে বেত দিয়ে বেদম প্রহার করে এবং প্রহারের কথা কাউকে না বলার জন্য শাসানো হয়। সোমবার দুপুরে তার সহপাঠিদের কাছে প্রহারের কথা জানতে পেরে মাদরাসায় গিয়ে দেখেন ছেলের উপর নির্যাতনের লোমহর্ষক চিহ্ন।

চুরির মিথ্যা অপবাদ দিয়ে জোহরের নামাজের পর থেকে বিকেল ৫টা পর্যন্ত আবু সাইদের উপর চলে পাশবিক নির্যাতন। নির্যাতনের যন্ত্রণায় সে জ্ঞান হারিয়ে ফেলে।

শিশুটির উপর অভিযুক্ত শিক্ষকদের অমানবিক এই নির্যাতনের বিচার দাবি করেছে এলাকার বিক্ষুব্ধ মানুষ।

ইউপি চেয়ারম্যান মাজেদুর রহমান জুয়েল জানিয়েছেন, এধরনের নির্যাতনের সাথে জড়িতদের রেহায় দেয়া হবেনা। একজন ইউপি সদস্যকে আহবায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান জুয়েল ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মাদরাসা ছাত্রের উপর নির্যাতন : অভিযুক্ত ৩ শিক্ষক গ্রেফতার

আপডেট টাইম : ০৩:৩৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০১৫