পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

খানসামায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর : জেলার খানসামায় সড়ক দুর্ঘটনায় মো. আরমান হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. গোলজার রহমান (১৮) নামে আরও এক আরোহী আহত হয়েছেন। উপজেলার চৌরঙ্গী তেবাড়িয়া নামক স্থানে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান হোসেন উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের মৃত জিয়াউর রহমানের ছেলে। আহত গোলজার একই ইউনিয়নের খামার বৃষ্ণপুর গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা মো. আব্দুল লতিফ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মোটরসাইকেল নিয়ে মো. আরমান হোসেন ও মো. গোলজার রহমান খানসামা উপজেলা সদর থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। পথে চৌরঙ্গী তেবাড়িয়া এলাকায় তাদের মোটরসাইকেলটিতে একটি ট্রাক্টর ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আরমান হোসেন মারা যান। আহত গোলজার রহমানকে পথচারিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘাতক ট্রাক্টরটির চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

খানসামায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট টাইম : ০১:৩৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০১৫