অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কক্সবাজারে বন্দুকযুদ্ধ : ২ পুলিশ সদস্য আহত

কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় লেদুবাহিনীর সঙ্গে গোয়েন্দা পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় শহিদুর রহমান (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেলে বদরখালীর কোদালীয়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) ইমন চৌধুরী।

আটক শহিদুর রহমান উপজেলার পালাকাটা ইউনিয়নের নুরুন্নবীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল পালাকাটা এলাকায় অভিযান চালায়। এ সময় জলদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে জলদস্যুর সঙ্গে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। পরে জলদস্যুরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জলদস্যু শহিদুর রহমানকে আটক করা হয়। গুলিবিদ্ধ জলদস্যুসহ আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে দু’টি বন্দুক, একটি এলজি, ৪৫ রাউন্ড তাজা কার্তুজ ও ১৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কক্সবাজারে বন্দুকযুদ্ধ : ২ পুলিশ সদস্য আহত

আপডেট টাইম : ০১:৫৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০১৫