অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপে সংঘর্ষ : গুলিবিদ্ধ ১

বগুড়া : বগুড়া শহরে নির্মাণাধীন একটি ভবনে বালু-পাথর সরবরাহ নিয়ে বিরোধের জের ধরে স্বেচ্ছাসেবকলীগের দুই গ্রুপের সংঘর্ষে মিশু (২৬) নামের এক স্বেচ্ছাসেবকলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শহরের শেরপুর রোডে ইয়াকুবিয়া স্কুল মোড়ে ইংল্যান্ড প্রোপার্টিজ নামের একটি বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে। নির্মাণাধীন এই ভবনে বালু এবং পাথর সরবরাহ নিয়ে বেশ কিছু দিন যাবত শহরের ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সাথে শহর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক কারাবন্দী নাসিমুল বারি নাসিমের সহযোগী সন্ধানের বিরোধ চলে আসছিল। নির্মাণাধীন ওই ভবনে কাজ পাওয়ার জন্য নাসিমের অনুপস্থিতিতে সন্ধান সুত্রাপুর এলাকার এক যুবলীগ নেতার সাথে হাত মেলালে দুই গ্রুপের মধ্যে বিরোধ তুঙ্গে ওঠে। গত কয়েকদিন ধরে এনিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

বুধবার সন্ধ্যায় সন্ধান তার সহযোগীদের নিয়ে আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকায় এলে মহিদুল ও তার সহযোগীরা তাদের ধাওয়া করে। দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে উভয় পক্ষে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় সন্ধানের সহযোগী মিশু পায়ে গুলিবিদ্ধ হয়। তাকে রক্তাক্ত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মঞ্জুরুল হক জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে মিশু গুলিবিদ্ধ হয়েছে। এঘটনায় জড়িতদের নাম পরিচয় পাওয়া গেছে। তাদেরকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপে সংঘর্ষ : গুলিবিদ্ধ ১

আপডেট টাইম : ০২:২৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০১৫